ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হারিয়ে ফাইনালের কাছাকাছি বাংলাদেশ

Link Copied!

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও আলাদা উন্মাদনা থাকে যে কোনো খেলায়। সেই উত্তেজনার মঞ্চেই আবারও জয় তুলে নিল বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকভাবে বুঝতে না পারায় তার হাতে লেগে বল পড়ে যায় গোলপোস্টের সামনে। সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজেই বল জালে জড়ান।

গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩৯ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত দিয়ে করা ক্রসে ভারতের রক্ষণভাগকে ছাপিয়ে যান ফরোয়ার্ড আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় গোল করে দলের জয় প্রায় নিশ্চ
বিরতির পরও বাংলাদেশের আক্রমণাত্মক খেলা অব্যাহত ছিল। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। অন্যদিকে খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি ভারত। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।
এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচেই হারায় এখনো পয়েন্টশূন্য।