ঢাকাSunday , 1 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিয়ারের শুরুতেই হেনস্তার শিকার হন ঐশ্বরিয়া

Link Copied!

দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ ঐশ্বরিয়া রাজেশ। বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। কিন্তু তার এই যাত্রাটা মোটেই ছিল না সহজ। সম্প্রতি এ নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে তাকে হেনস্তা ও অপমানিত হতে হয়েছিল বলে সম্প্রতি নিখিল বিজেন্দ্রর পডকাস্টে জানান তিনি।

ঐশ্বরিয়া বলেন, ক্যারিয়ারের একদম শুরুর দিকে একটি ফটোশুটের জন্য ডাক পেয়েছিলেন। তখন বেশ কম বয়সি তিনি। তাই নিরাপত্তার খাতিরে নিজের বড় ভাইকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু স্টুডিওতে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ফটোগ্রাফার কৌশলে তার বড় ভাইকে বাইরে অপেক্ষা করতে বলেন।

অভিনেত্রী বলেন, ‘ফটোগ্রাফার আমাকে ভেতরে নিয়ে গিয়ে ছোট কাপড় পরতে বলেন এবং আমার উদ্দেশ্যে বাজ কথা বলেন। সেই মুহূর্তে আমি এতটাই অপ্রস্তুত ছিলাম যে, তার প্রস্তাবে প্রায় রাজিই হয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই সময়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বাধা দেয়।’

সেই পরিস্থিতি থেকে তিনি কিভাবে রেহাই পান তা নিয়ে অভিনেত্রী জানান, ভাইয়ের অনুমতি নেওয়ার অজুহাতে কোনো রকমে আমি সেখান থেকে পাশ কাটাতে সক্ষম হই। এমনকি সেই ঘটনার কথা আজও তার ভাইকে বলেননি বলেও জানান তিনি।

এর বাইরে একটি সিনেমার শুটিংয়ে মাত্র কয়েক মিনিট দেরি করে পৌঁছানোর কারণে একবার এক পরিচালক তাকে সবার সামনে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে অপমান করেন বলে উল্লেখ করেন ঐশ্বরিয়া। সেখানে জুনিয়র শিল্পীদের সামনেই তাকে অপমান করা হয়েছিল যা তাকে মানসিকভাবে আঘাত করেছিল।