ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককে হাল ফ্যাশনের মোটর গাড়ি

Link Copied!

carঅটোমোবাইল ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫ মার্চ থেকে শুরু  হয়েছে ৩৬তম আন্তর্জাতিক মোটর প্রদর্শনী। এশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় গাড়ির প্রদর্শনী।  প্রদর্শনীতে নামী-দামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হাল ফ্যাশনের মোটর গাড়ির  পসরা সাজিয়েছে। এর মধ্যে আছে টয়োটা, বিএমডব্লিউ, চেভরোলেট, ফোর্ড, মাজডা, মিটসুবিশি, নিশান, সুজিকি এবং মার্সিডিজ।
২৪ মার্চ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে থাইল্যান্ডের জনপ্রিয় মডেলরা অংশ নেন। এরপর ২৫ মার্চ থেকে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী উইরা রাজপুটচানারাত বলেন, ‘থাইল্যান্ডে অটোমোবাইল শিল্প সম্প্রসারণের জন্য ১৯৭৯ সালে থাইল্যান্ডে প্রথম মোটর প্রদর্শনীর আয়োজন করা হয়। এশিয়ার মধ্যে এটাই বড় আকারের মোটর প্রদর্শনী।’
প্রদর্শনীতে অটোমোবাইল শিল্পের সর্বশেষ সংস্করণ দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া গাড়ির র‌্যালি, অফ রোড রেসিং প্রতিযোগিতা, টিউনিং কার কনটেস্ট, কার অডিও শোয়ের আয়োজন করা হয়েছে।
গাড়ির পাশাপাশি প্রদর্শনীতে  মোটর সাইকেলও  ঠাঁই পেয়েছে। বিএমডব্লিউ প্রদর্শনীতে নতুন একটি মোটর সাইকেল  দর্শকদের সামনে হাজির করেছে। প্রদর্শনীতে নারী মডেলরা নানান রঙে নিজেদের রাঙিয়ে  দর্শকদের সামনে গাড়ি প্রদর্শন করছেন। ৫ এপ্রিল শেষ হবে এই প্রদর্শনী।