ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোসফটে ‍যুক্ত হলো লাইভলুপ

Link Copied!

msপ্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট তাদের অফিস অ্যাপ্লিকেশনকে আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে অফিস মোবাইল অ্যাপ ‘লাইভলুপ’ কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার মাইক্রোসফটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মোবাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরিতে দারুণ কাজের লাইভলুপ। এটি আসলে পাওয়াপয়েন্ট কলাবরেশন টুল। মাইক্রোসফটের পাওয়াপয়েন্টের একটি প্লাগইন হিসেবে এটি থাকবে। এতে একাধিক ব্যবহারকারী একই সময়ে একই বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করতে পাবেন।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছে, লাইভলুভ কিনে নেয়ার পর সেটিকে আরো উন্নত করার কাজ চলছে। লাইভলুপের দল মাইক্রোসফটের সঙ্গে একযোগে কাজ করছে। এতে করে মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশন সেবার মান আরো উন্নত হবে। মাইক্রোসফটের মোবাইল ভার্সনে অফিস অ্যাপ লাইভলুপ যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা নতুন অভিজ্ঞতা পাবে।
মাইক্রোসফট  লাইভলুপ কিনে নেয়ার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করছে তা জানা যায়নি।