বিনোদন ডেস্ক: নায়ক, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী কিংবা সমাজসেবক- যেকোন বিশেষণ মানানসই অনন্ত জলিলের নামের আগে। দেশের জনগণের পাশাপাশি এবার বাংলা ছবির এই তারকাকে স্বীকৃতি দিলেন ফেসবুক কর্তৃপক্ষ।
সম্প্রতি নিজের অফিসিয়াল ওয়েবসাইট খুলেছেন। মূলত দর্শক ও ভক্তদের সংস্পর্শে থাকার জন্যই এ ব্যবস্থা। এ ওয়েবসাইটে তার সকলে তথ্য, খবরাখবর এবং ছবি পাওয়া যাবে। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে তাকে খুঁজে পাওয়া দুস্কর।
একই নামে একাধিক একাউন্ট থাকায় দ্বিধায় পড়তে হয় ভক্তদের। সঠিক তথ্য পেতে এই অযথা হয়রানি থেকে বাঁচবে অনন্ত জলিলের ভক্তরা। অনন্ত সিআইপি নামের এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ এ তারকার নিজেস্ব বলে স্বীকৃতি দিয়েছে। বিভ্রান্তি ছাড়াই প্রিয় তারকার সঙ্গে ভার্চুয়াল দুনিয়ায় থাকতে পারবেন দর্শক।

