বিনোদন ডেস্ক : বাংলাদেশের অনেক শ্রোতাপ্রিয় গানের সংগীতপরিচালক পঙ্কজ। তবে এখন পর্যন্ত নিজের সংগীতায়োজনে কোন অ্যালবাম প্রকাশ করেননি তিনি। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে প্রথমবারের মতো তিনি প্রকাশ করতে যাচ্ছেন নিজের সুর এবং সংগীতে একটি মিক্সড অ্যালবাম। ‘চাইলে তুমি’ শিরোনামের অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
অ্যালবামে গান থাকবে মোট ৭ টি। গানগুলো লিখেছেন শেখ সুমন এমদাদ, ওমর ফারুক, জাহিদ বাবুল। অ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, রাজীব, নাজু আখন্দ, মিলন, স্বরলিপি, রাজু এবং শাফায়েত।
এ প্রসঙ্গে পঙ্কজ বলেন, এই প্রথম আমি আমার সুরে এবং সংগীতে কোন মিক্সড অ্যালবাম করছি। অ্যালবামের প্রতিটি কণ্ঠশিল্পীই অনেক ভালো গান করেছে। আশাকরি অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

