ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার হয়ে আজ মাঠে নামছেন মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। প্রতিপক্ষ দুর্বল এল সালভাদর। তবে দুর্বল প্রতিপক্ষ হলেও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, কোপা আমেরিকাকে সামনে রেখে এই ম্যাচগুলোকেই প্রস্তুতিমূলক হিসেবে ধরে নিচ্ছে।
তবে আর্জেন্টিনা যতই সিরিয়াস হোক, এল সালভাদরের জন্য একজন গ্রেট ফুটবলারকে চোখের সামনে দেখাটাই যেন বিরাট উপলক্ষ। শুধু দেখাই নয়, তার বিপক্ষে খেলতে নামবে বলে যেন শিহরিত পুরো দল। তিনি লিওনেল মেসি। মেরিল্যান্ড, ল্যান্ডোভারের ফেডেক্স ফিল্ডে মেসির আর্জেন্টিনা বনাম এল সালভাদরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায়।
এল সালভাদরের কোচ আলবার্ট রোকা একসময় ছিলেন বার্সেলোনার সহকারী কোচ। ২০০৩ থেকে ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারী হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তিনি দেখেছেন ফুটবলার হিসেবে মেসির বেড়ে ওঠা। ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে রোকা বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, তিন বছর মেসিকে নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। সত্যি কথা বলতে, আমরা ইতিহাসের সেরা এক ফুটবলারকে নিয়েই তো আলোচনা করছি।’
আলবার্ট রোকা মনে হয় যেন স্বপ্ন দেখছেন বিশ্বসেরা ফুটবলারের আবার দেখা পাবেন বলে, ‘আমি যেন স্বপ্ন দেখছি, দীর্ঘ সময় পর আবারও বিশ্বসেরা ফুটবলারটিকে কাছ থেকে দেখতে পাবো।’ তবে আলবার্টের স্বপ্নভঙ্গ ঘটাতে পারে মেসির ইনজুরি। কারণ, এল ক্ল্যাসিকোর দিন ডান পায়ে আঘাত পেয়েছিলেন মেসি। যে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার অনুশীলন করতে পারেননি তিনি। যদিও স্ক্যান রিপোর্টে দেখা গেছে, আঘাত ততটা মারাত্মক নয় এবং নিঃসঙ্কোচে তিনি মাঠে নামতে পারবেন।