ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার সেন্সর পেলো ভারতীয় বাংলা ছবি

Link Copied!

Khokaবিনোদন ডেস্ক : হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ ও ‘ডন টু’র ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় বাংলা ছবি। সম্প্রতি ‘খোকাবাবু’ ও ‘খোকা চারশো বিশ’ শিরোনামে দুটি ভারতীয় বাংলা ছবিকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ড।
গত রবি ও সোমবার ‘খোকাবাবু’ ও ‘খোকা চারশো বিশ’ ছবি দুটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ছবি দুটিকে বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয়া হয়।
এদিকে গেল বছরের মাঝামাঝি সময়ে ভারত থেকে আমদানি করে ইন উইন এন্টারপ্রাইজ। শিগগিরই ছবি দুটি মুক্তি দেয়ার ব্যাপারেও আশাবাদী আমদানিকারক প্রতিষ্ঠান।
উল্লেখ্য, ২০১২ সালে ‘খোকাবাবু’ এবং ২০১৩ সালে ‘খোকা চারশো বিশ’ ভারতে মুক্তি পায়। দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী।