বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ধারাবাহিক নাটক নির্মাণ করছেন মাবরুর রশিদ বান্নাহ। তুহিন রাসেলের রচনায় ‘হাউজ # ৪৪’ শিরোনামের নতুন এই ধারাবাহিকের শুটিং চলছে রাজধানীর মিরপুরে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটা আমার প্রথম ধারাবাহিক। তাই চাপটা একটু বেশিই মনে হচ্ছে। বিশেষ করে দিনে ১৪-১৫টা শট নিতে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। তারপরও নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’
‘হাউজ # ৪৪’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় কররেছন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মনিরা মিঠু, আবুল হায়াত, শবনম ফারিয়া ও সাবিলা নূর। শিগগিরই নাটকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার শুরু হবে।

