ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মসেনা ও কেটেলব্রু ফাইনালের আম্পায়ার

Link Copied!

final-umpireস্পোর্টস ডেস্ক : শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের রিচার্ড কেটেলব্রু’কে বিশ্বকাপ ফাইনালের ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলব্রু রোববার মেলবোর্নের ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার অল ওশেনিয়া ফাইনালে ম্যাচে রেফারির দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্রীলংকার রঞ্জন মাদুগালের ওপর।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড এবং ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে উত্তীর্ণ হয়।
বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়াল:
ফিল্ড-আম্পায়ার: কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলব্রু
তৃতীয় আম্পায়ার: মরিস ইরাসমাস
চতুর্থ আম্পায়ার: ইয়ান গোল্ড
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে