ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করেছেন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারি উপাচার্যের সঙ্গে ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর মহিলা ক্লাব, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, ছাত্র সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে এবং হল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।