বিনোদন ডেস্ক: আগামী ২৭ মার্চ বিশ্ব নাট্যদিবস। দিবসটি উপলক্ষ্যে নানা উৎসব আয়োজন করেছে সম্মিলিত ভাবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ পথনাটক পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামন নূর এম.পি.কে বিশ্ব নাট্যদিবস সম্মাননা প্রদান করা হবে।
১৯৮২ সাল থেকে মঞ্চশিল্পীরা এই দিনটি উদ্যাপন করে আসছে। বরাবরের মতো এবারও অনারম্বর আয়োজনে মঞ্চশিল্পীরা বিশ্ব নাট্যদিবস উদ্যাপন করতে যাচ্ছে। বিকাল ৪টায় বিশ্ব নাট্যদিবস র্যালী করা হবে। র্যালীটি টি.এস.সি’র অভিজিৎ রায় হত্যার স্থান থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে শেষ হবে। র্যালী শেষে সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর চেয়ারম্যান ও বালাংদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচাল লিয়াকত আলী লাকী। বিশেষ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামন নূর এমপি।
এছাড়ও আলোচনায় অংশ গ্রহন করবেন বিশ্ব আইটিআই সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সম্মিসলি সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক। স্মারক বক্তৃতা রাখবেন ফেরদৌসী মজুমদার।
সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য বিশ্ব নাট্যদিবস আয়োজনের সমাপ্তি হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৃষ্টি হেফাজ।

