বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষার একমাত্র সন্তান আরিজের বয়স মাত্র চার মাস। তাতে কী, এরই মধ্যে বাবা-মায়ের সঙ্গে দেশের বাইরে বেড়াতে গিয়েছেন।
সম্প্রতি ব্যবসায়িক প্রয়োজনে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল সফরে গিয়েছেন অনন্ত জলিল। এতে তার সঙ্গী হয়েছেন স্ত্রী বর্ষা ও একমাত্র সন্তান আরিজ। ইস্তাম্বুলে ভ্রমণরত একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন বর্ষা।
উল্লেখ্য, গেল বছরের ২৩ নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জন্ম নেয় অনন্ত-বর্ষা জুটির প্রথম সন্তান আরিজ ইবনে জলিল।

