স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের দর্শকদের অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। মাত্র ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮৬ রানে থাকা স্মিথ মোহাম্মদ শামির ৪ বলে ২টি চার ও ১টি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে দর্শকদের মাতিয়ে তোলেন।
ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি করার পথে স্মিথ ১০টি চার ও ২টি ছক্কা মারেন। তার সঙ্গী অ্যারন ফিঞ্চও রয়েছেন সেঞ্চুরির পথে। এর আগে উমেশ যাদবের করা দশম ওভারে চারটি চার মেরে স্মিথ জানান দিয়েছেন দিনটি তার হতে যাচ্ছে। সেঞ্চুরি করে সেটিরই পূর্ণতা দিলেন। আউট হওয়ার আগে ৯৩ বলে ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে আউট হন তিনি।

