নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ফল প্রকাশিত হয়।
পরীক্ষার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এ দেখা যাচ্ছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র এবং অভিজ্ঞতা সনদের মূল সনদপত্রসহ আগামী ৫ ও ৬ এপ্রিল ২০১৫ তারিখে বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

