ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীতে নিয়ে যাবে ফেসবুক!

Link Copied!

Facebookবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পুরনো স্মৃতি রোমন্থন করতে ‘অন দিস ডে’ নামে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা মনে করিয়ে দেবে।
২৪ মার্চ ফেসবুক এই ফিচার সবার জন্য উন্মুক্ত করে।
নতুন ফিচারটি নিয়ে ফেসবুকের অফিসিয়াল পেইজে পোস্ট দেয়া হয়েছে। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার জোনাথন ঘেলার এ বিষয়ে জানান, ফেসবুক ব্যবহারকারী তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ছবি কিংবা বিবরণ লিখে ফেসবুকে শেয়ার করেন। নিত্যদিনের হাজারো পোস্টের ভিড়ে এসব পোস্টও পেছনে পড়ে থাকে। অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা মনে করিয়ে দেবে ফেসবুক। তবে এটা শুধু ব্যবহারকারী নিজেই দেখতে পাবেন। বন্ধুদের দেখার সুযোগ নেই।
ফেসবুক ব্যবহারকারী ‘অন দিস ডে’ দেখার জন্য  facebook.com/onthisday এই লিংকে যেতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীর নিউজ ফিডেও অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা মনে করিয়ে দেবে ফেসবুক। এছাড়া সাবস্ক্রাইব করেও  ‘অন দিস ডে’ অ্যালার্ট পাওয়া যাবে।