ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াল্লিশেও গান গেয়ে যাবেন আসিফ

Link Copied!

asifবিনোদন ডেস্ক : ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাক্যটি শোনা মাত্রই চোখের সামনে ভেসে উঠে এক তরুণ প্রতিচ্ছবি। তিনি কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে তার যাত্রা। ক্যারিয়ারের শুরুতেই টানা পাঁচ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। এখন পর্যন্ত তার গাওয়া গান নিয়ে শতাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে।
২৫ মার্চ তেতাল্লিশ পেরিয়ে চুয়াল্লিশ বছরে পা দিতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ। ১৯৭২ সালের ২৫ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন এই শিল্পী। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। প্রথম দিকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও, জীবনের পরিক্রমায় তিনি এখন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। যার স্বীকৃতি হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। অডিও শিল্পের যখনই দূযোর্গ হানা দিয়েছে তখনই সরব হয়ে উঠেছেন আসিফ। এর জন্যে তাকে মূল্যও দিতে হয়ছে। মাঝখানে কিছুদিন সঙ্গীতাঙ্গন থেকে দূরে সরে ছিলেন। এখন আবারো নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি করে সবাইকে সচেতন করে চলেছেন আসিফ।
আসিফ জানিয়েছেন, ক্ষণিকের এই জীবনে তার আর চাওয়ার পাওয়ার কিছু নেই। এ পসঙ্গে তিনি বলেন, ‘সঙ্গীত আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি শুধু বাংলাদেশকে ভালোবেসে যেতে চাই। আর কখনোই কোন কারণে শ্রোতাদের ছেড়ে সঙ্গীতের বাইরে যাবো না।’ ভবিষ্যতেও গান গেয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসিফ আরো বলেন, ‘২৫শে মার্চ আমার তেতাল্লিশ বছর শেষ হবে। চুয়াল্লিশ বছরে শপথ একটাই- গান গেয়ে যাবো। দোয়া চাই । সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসা রইলো।’