ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রং তুলিতে মুক্তিযুদ্ধ

Link Copied!

Rongtuliবিনোদন ডেস্ক : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই আয়োজিত ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এ আয়োজনটির গত চার বছর ধরে পৃষ্ঠাপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। পঞ্চাশজন চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা দু’টা ত্রিশ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষাবীদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এবারের অনুুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে।
মুক্তিযুদ্ধ যাদুঘরকে এ বছর  দেয়া হবে বিশেষ সন্মাননা। চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। চ্যানেল আই বিকেল ৫টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটির উদ্বোধনী পর্বে একত্রিত হবেন চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পীরাসহ অনেকে।
এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী, বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, গ্যালারী চিত্রকের প্রধান নির্বাহী মনিরুজ্জামান ও অনুষ্ঠানের উপস্থাপক আফজাল হোসেন।