ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইটেম গানে লাবন্য

Link Copied!

labonnoবিনোদন ডেস্ক : এবার আইটেম গানে কণ্ঠ দিলেন উঠতি গায়িকা ইয়াসমিন লাবন্য। ‘তুই রাঙ্গিয়ে দেনা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন লাবন্য। তবে এইটি কোন চলচ্চিত্রের গান নয়, ‘কিছু প্রত্যাশা’ শিরোনামে একটি মিক্সড অ্যালবামের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানের কথা লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম, সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ২৪ মার্চ মঙ্গলবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয় রেজয়ান শেখ এর স্টুডিওতে।
অ্যালবামে আইটেম গান গাওয়া প্রসঙ্গে লাবন্য বলেন, ‘আমার আইটেম গান গাওয়ার খুব ইচ্ছা ছিলো সিনেমাতে। কিন্তু সিনেমা না হলেও অ্যালবামে গাইলাম। গানটির কথা এবং সুর অনেক ভালো লেগেছে। আর এই গানটির মাধ্যমে আলম ভাইয়ের কথায় গানটি গাওয়ার সুযোগ হয়েছে। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এর আগে লাবন্য ‘অগ্নি’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুরে শফিক তুহিনের সঙ্গে।