ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের জন্য গাইবেন ‘মিলা’

Link Copied!

Milaবিনোদন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এ বছর পূর্ণ করতে যাচ্ছে পথচলার ১১টি বছর। এ উপলক্ষে র‌্যাব হেডকোয়াটারে আয়োজন হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ আয়োজনেই মন মাতাতে হাজির হবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘মিলা’।
র‌্যাব ফোর্সেস এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ২৮ মার্চ র‌্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এলিট সাংস্কৃতিক সন্ধ্যা’। এ অনুষ্ঠানে মিলা ছাড়াও থাকবেন আঁখি আলমগীর, রাজীব, কিশোর, পুজা প্রমুখ। সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য, কৌতুক সহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আরেফিন শুভ- মেহজাবিন সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
এছাড়া কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি। র‌্যাব মহাপরিচালক সহ র‌্যাবের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এটিএন বাংলা অনুষ্ঠানটি র‌্যাব হেডকোয়াটার থেকে সরাসরি সম্প্রচার করবে ২৮ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। শিমুল ও মারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।