ঢাকাThursday , 27 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৪তম ও ৯৫তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন এবং মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক ফারজানা বেগম। প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।