ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পাগলা দিওয়ানা’র প্রীতি সম্মেলন

Link Copied!

paglaবিনোদন ডেস্ক: পুতুল কথাচিত্র প্রযোজিত ছবি ‘জটিল প্রেম’ এর সাফল্যের পর পরিচালক ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন ছবি ‘পাগলা দিওয়ানা’ ছবিটি আগামী ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে।
এ উপলক্ষ্যে ২৪শে মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়ে গেলো এক প্রীতি সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকাসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। ‘পাগলা দিওয়ানা’ ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, পরীমণি, অমৃতা, সবুজ, মিশা সওদাগর, রুবেল প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছেন মোঃ মিজানুর রহমান। ছবিতে গান রয়েছে পাঁচটি। চল দুজন পাখি হব, চুপি চুপি বলে মন, লায়লা, মর্নিং এ গ্রামীণফোন এবং নেশা নেশাতে ভরা শিরোনামে গানগুলি লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এই ছবিতে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন নিজেই একটি গান গেয়েছেন। তার সাথে কণ্ঠ দিয়েছেন মিমি। ছবির অন্যান্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নিলা, নোবেল, তৌসিফ, খেয়া, পুলক, হেমা, রুপম ও সিথি।