ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া দিয়ে মিশন শুরু বাংলাদেশের

Link Copied!

bang Footballস্পোর্টস ডেস্ক: আগামী ২৭ মার্চ সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ২৯ মার্চ উজবেকিস্তান ও ৩১ মার্চ  ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজ জার্সিধারীরা।
সোমবার বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও বাফুফের সহ-সভাপতি বাদল রায়, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্গানাইজিং কমিটির সদস্য শেখ মারুফ হাসান ও ফজলুর রহমান বাবুল। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের সহ-সভাপতি তাবিদ আওয়াল এবং সদস্য হিসেবে আরও থাকবেন শেখ মো. আসলাম।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। ২৭ মার্চ শুরু বাছাইপর্বের খেলা। মাঝে একদিন করে বিরতি দিয়ে হবে বাকি খেলাগুলো। অর্থাৎ ২৭, ২৯ ও ৩১ মার্চ ৩দিনে দুটি করে মোট ৬টি ম্যাচ হবে টুর্নামেন্টে। প্রতিদিন বেলা ৩টায় প্রথম ও সন্ধ্যা ৬টায় হবে দ্বিতীয় ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের ৩টি ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের ম্যাচগুলো ছাড়া ২৭ মার্চ উদ্বোধনী দিনে উজবেকিস্তান খেলবে ভারতের বিপক্ষে, ২৯ মার্চ ভারত খেলবে সিরিয়ার বিপক্ষে এবং ৩১ মার্চ সিরিয়া খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।