ঢাকাFriday , 12 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার রেললাইন মৃত্যুফাঁদ, ৯ মাসে ২৩৮ লাশ

Link Copied!

rail-crossing
নিজস্ব প্রতিবেদক :

প্রতিদিনই রেললাইন থেকে উদ্ধার হচ্ছে লাশ। কখনো ট্রেনে কাটা পড়ে মরছে মানুষ। কখনো ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে হচ্ছে মৃত্যু। আবার কখনো মৃত্যুর কারণ থাকে অজ্ঞাত। রেললাইনের পাশে পড়ে থাকে মৃতদেহ।

রেলওয়ে পুলিশের (জিআরপি) হিসাবে, বছরে তিন শতাধিক লাশ উদ্ধার হয় রেললাইন থেকে, যার বেশিরভাগই দুর্ঘটনা বলে প্রমাণিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে রাজধানী ঢাকা ও এর আশপাশের রেললাইনে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এলাকাসহ চট্টগ্রাম রেলওয়ে সার্কেলের ১২০ কিলোমিটার রেললাইনে প্রায় প্রতিদিনই লাশ পড়ে থাকছে।

কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানিয়েছেন, গত নয় মাসে ঢাকা জিআরপি থানা পুলিশই উদ্ধার করেছে ২৩৮ লাশ। এরমধ্যে ঢাকা মহানগরীতে পাওয়া গেছে ১৬০টি। নিহতদের মধ্যে ১১৪ জন পুরুষ ও ৪৬ জন নারী। সর্বশেষ বৃহস্পতিবার কাওরানবাজারে চারজনের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের তথ্যমতে, গত নয় মাসে রেললাইন থেকে উদ্ধার করা ২৩৮ লাশের মধ্যে ট্রেনের ধাক্কা, ট্রেনে কাটাসহ পরিকল্পিত হত্যার ঘটনাও আছে। বেশিরভাগ ঢাকার বিভিন্ন ট্রেন সিগনাল এলাকা থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে দুর্ঘটনার পাশাপাশি আত্মত্যার ঘটনাও রয়েছে। তদন্তে অনেক লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। এ কারণে মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে অনেক সময় লাগে।

রেললাইন থেকে উদ্ধার অনেক লাশ মাদক ব্যবসায়ীদের হয়ে থাকে। কারণ রেললাইন কেন্দ্রিক বাজারগুলোতে মাদক ব্যবসায়ীদের দাপট রয়েছে। এই নিয়ে বিরোধের কারণে সন্ত্রাসীরা হত্যার পর লাশ রেললাইনের উপর ফেলে রাখে। এছাড়া মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে চলাচলের সময় ট্রেনে কাটা পড়ে।

বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপক (ঢাকা) কামরুল আহসান বলেন, ‘ঢাকার মধ্যে অনেকগুলো রেলক্রসিং ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কাওরান বাজার অন্যতম। এছাড়া মহাখালী, তেজগাঁও, মালিবাগ, নাখালপাড়া, বিমানবন্দর, খিলক্ষেতও রয়েছে।

তবে বেশিরভাগ রেললাইনের আশপাশে অবৈধ বাজার, দোকানসহ বস্তি গড়ে ওঠায় দুর্ঘটনা ঘটছে। অনেকবার উচ্ছেদ অভিযান চালিয়েও ফলাফল শূন্য। আবার রেলওয়ের লোকবল কম থাকার কারণে অভিযান চালিয়েও অনেক সময় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা সম্ভব হয় না। তবে বিভিন্নভাবে জনসচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়েছে।