ঢাকাTuesday , 24 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে সমাপ্তি মাসুক

Link Copied!

masukবিনোদন ডেস্ক: বড়পর্দায় নায়ক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন সমাপ্তি মাসুক। নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেলের প্রথম ছবিতেই চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। বর্তমানে চলছে প্রিপ্রোডাকশনের কাজ। তবে ছবির কাহিনি এবং অন্যান্য অভিনয় শিল্পী নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা এবং অভিনেতা।
অভিষেক চলচ্চিত্র নিয়ে সমাপ্তি বলেন, ‘সকল অভিনেতারই স্বপ্নের জায়গা চলচ্চিত্র। আমারও তাই। অনেকদিন থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। আর শখের বসে কিংবা অনুরোধে একটি দুটি ছবি করা পক্ষপাতি আমি না। মনোযোগ দিয়েই চলচ্চিত্রাভিনেতা হতে চাই আমি।’
বর্তমানে ধারাবাহিক এবং খন্ড নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন সমাপ্তি। অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’, জামিল হোসেনের ‘উত্তর পুুরুষ’, মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’, আরিফ খানের ‘দলছুট প্রজাপতি, মঞ্জুরুল হোসেনের ‘সুখ’ প্রভৃতি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়াও আছে খন্ড নাটক। ঈদের নাটক তৈরী শুরু হয়ে গেছে ইতোমধ্যে।
চলছে মৌসুমের কাজ। ‘প্রাইভেট টিউটর’ নামের একটি নাটকে বড়ভাই শতাব্দী ওয়াদুদের সঙ্গে অভিনয় করেছেন সমাপ্তি। নাটকে আরও অভিনয় করেছেন তমাল ও অহনা। হাস্যরসাত্মক এই নাটক ছাড়াও দুটি ব্যতিক্রমধর্মী নাটকে অভিনয় করেছেন তিনি। হাসানুজ্জামান এবং সাইমন রাসেলের দুটি নাটকের একটিতে পেশাদার খুনী চরিত্রে দেখা যাবে তাকে, অন্যটিতে তাকে দেখানো হয়েছে চল্লিশোর্ধ প্রোঢ়।
‘মঞ্চ নাটকের মাধ্যমেই নিজেকে গড়ে তুলেছি। নাচ, শারীরীক কসরৎ এবং অভিনয়ে ডুবে যাওয়ার চর্চা করেছি দিনের পর দিন। আপাতত নাটকেই আমার পূর্ণ মনোযোগ। তবে টার্গের বড়পর্দা।’- এভাবেই স্বপ্নের কথা ব্যক্ত করলেন সমাপ্তি মাসুক।