ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে স্বাধীনতা দিবসের নানান আয়োজন

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক: ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নানান কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। জনসংযোগ অফিস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচী জানানো হয়।
কর্মসূচীতে জানানো হয়, সকাল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলগুলোতে পতাকা উত্তোলন, ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত, সকাল ৬টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টান্ন বিতরণ। সন্ধ্যা সাড়ে ৯টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান পরিবেশনা, কবিতা, নৃত্য পরিবেশন ও নাটক মঞ্চস্ত হবে।
এছাড়া দুপুরে নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অন্যান্য উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষ্যে টিএসসি ও কার্জন হলে আলোকসজ্জার ব্যাবস্থা করা হবে।