ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখে মিলার নতুন অ্যালবাম

Link Copied!

Milaবিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। কিন্তু অনেকদিন ধরেই নেই তার কোন নতুন গান কিংবা অ্যালবাম। বেশ কয়েকবারই তিনি নতুন অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছেন কিন্তু পরে আর সেই অ্যালবাম প্রকাশ হয়নি। তবে এবারের পহেলা বৈশাখে তার একক অ্যালবাম আসছে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ  বলেন, ‘মিলা তার অ্যালবামের মাস্টার কপি আমাদের জমা দিয়েছেন। অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। অ্যালবামে সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান, আরফিন রুমি এবং মিলা নিজে। শিগগিরই সব বিস্তারিত জানাবো আমরা।’