ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ম্যাচে ২০ গোল সাবিনার!

Link Copied!

sabinaস্পোর্টস ডেস্ক : মালদ্বীপে অভিষেকটা হয়েছিল হ্যাটট্রিকসহ চার গোল করে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই যে এর চারগুণ গোল নামের পাশে জমা হবে, তা হয়ত ভাবেননি সাবিনা। কিন্তু আসলে তাই হয়েছে। রবিবার রাতে নিজের দ্বিতীয় ম্যাচে ১৬ গোল করেছেন বাংলাদেশের এই তারকা স্ট্রাইকার। দলও জিতেছে হেসেছে খেলে, ২৫-০। দুই ম্যাচে সাবিনার মোট গোল ২০, কি দারুণ, কি অবিশ্বাস্য?
ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ১৩ গোলের রেকর্ড ছিল সাবিনার। ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে গোলগুলো করেছিলেন আরামবাগের বিপক্ষে। নিজের সে রেকর্ড নিজেই ভাঙ্গলেন সাবিনা, তাও বিদেশের মাঠে। রবিবার মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে মালদ্বীপ পুলিশ দল পি.জি অফিস দলকে হারিয়েছে ২৫-০ গোলে। এর মধ্যে একাই ১৬ গোল করেছেন সাবিনা খাতুন। প্রথমার্ধে ৬টি, বাকিট দশটি করেন দ্বিতীয়ার্ধে। ‘প্রতিপক্ষ অনেক দুর্বল। যখন বল পায়ে পেয়েছি তখনই গোল করেছি’-মালদ্বীপ থেকে বলেছেন উচ্ছ্বসিত সাবিনা।
দুই ম্যাচে ২০ গোল করে সাবিনা এখন মালদ্বীপ ফুটবলে সবচেয়ে আলোচিত খেলোয়াড়। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলতে যাওয়ার আগে সাবিনা বলেছিলেন ‘দেশের ফুটবলকে উঁচুতে নিতে চাই। যাতে বাংলাদেশের সম্মান বাড়ে।’ কথা রাখছেন সাবিনা। মালদ্বীপে সাবিনা এখন বাংলাদেশ নারী ফুটবলের বিজ্ঞাপন। সাবিনাদের পরের ম্যাচ ২৭ মার্চ এম.আর.ডি.সি ক্লাবের বিপক্ষে।