ঢাকাFriday , 12 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরুল গ্রুপের হামলায় হাজি সেলিমের কর্মী জখম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর লালবাগে সংসদ সদস্য হাজি সেলিমের এক কর্মীকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে খাদ্যমন্ত্রীর কর্মী-সমর্থকরা।

শুক্রবার দুপুরে আজিমপুর ছাপড়া মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সাবু হোসেন (৪৫)। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সাবুর ছোট ভাই রুবেল হোসেন জানান, সপ্তাহ খানেক আগে আজিমপুর ছাপড়া মসlalbag-dhaka-cityজিদ রোডের একটি বাজার উঠিয়ে দেন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। এ ঘটনা নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শুক্রবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রুপের তোতা, মফিজ ও পচা আলমসহ কয়েকজন সাবুর ওপর হামলা চালায়। তাকে এলাপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।