ঢাকাFriday , 12 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাওরানবাজারে ১ হাজার দোকান-স্থাপনা উচ্ছেদ

Link Copied!

Karwan Bazar

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কাওরানবাজারে ট্রেনে কাটা পড়ে চার নারী-পুরুষের প্রাণহানির পরদিনই  রেললাইনের দুপাশে উচ্ছেদ চালিয়েছে রেল রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় দুঘণ্টাব্যাপী এ অভিযানে অন্তত এক হাজার কাচা-পাকা দোকান ও স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এসময় রেললাইনের পাশের গাছও ভেঙে ফেলা হয়।

শুক্রবার সকাল সাড়ে দশটায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে সাড়ে ১২টার দিকে শেষ হয়। বিজিএমইএর সামনের অংশ থেকে শুরু করে কাওরানবাজার রেলক্রসিং পার  মুরগির বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূমিকর্মকর্তা নুরুল হক।

গাছ ভেঙে ফেলার ব্যাপারে জানতে চাইলে নুরুল হক বলেন, ‘উচ্ছেদ করতে গেলে অনেক কিছু চলে আসে। এত কিছু দেখতে গেলে হয় না।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে চার জন নিহত হয়। ঢাকামুখী যমুনা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি ট্রেনের সামনে কয়েকজন পথচারী পড়ে গেলে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় নারীসহ আরো তিনজন মারা যান।

রাজধানীতে অনেকগুলো রেলক্রসিং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রেলওয়ে। এর মধ্যে কাওরান বাজার অন্যতম।

রেললাইনের আশপাশে অবৈধ বাজার, দোকানসহ বস্তি গড়ে ওঠায় দুর্ঘটনা ঘটছে। অনেকবার উচ্ছেদ অভিযান চালিয়েও ফলাফল শূন্য। আবার রেলওয়ের লোকবল কম থাকার কারণে অভিযান চালিয়েও অনেক সময় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা সম্ভব হয় না।