ঢাকাTuesday , 21 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পায়ুপথে পাইপ দিয়ে বাতাস, প্লাস্টিক কারখানা অসুস্থ শ্রমিক ঢামেকে ভর্তি

Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরে পায়ুপথে পাইপ দিয়ে বাতায় দেওয়ায় প্লাস্টিক কারখানার এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই শ্রমিকের নাম মো. তানভীর (১৪)।
সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন চেয়ারম্যান বাড়ি এলাকায় মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কারখানার দু-তিনজন শ্রমিক দুষ্টুমি করে তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি দেন।
তানভীরের বাবা মো. মানিক জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।