ঢাকাMonday , 20 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণপূর্ত মন্ত্রণালয়
অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপলের বদলির প্রজ্ঞাপন ভুয়া

Link Copied!

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে (বর্তমানে সাময়িক বরখাস্ত) বরিশালের গণপূর্ত জোনে পদায়নের প্রজ্ঞাপনটিকে ভুয়া বলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এতে বলা হয়, এই ভুয়া প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-২ এ কর্মরত।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।
এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।