ঢাকাMonday , 20 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সিআইডি সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

Link Copied!

ঢাকার যাত্রাবাড়ীর শনিরআখড়ার রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ভোরে মোটরসাইকেলযোগে শনিরআখড়ার দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়ের ৩/৪ জন যুবক তার রাস্তা গতিরোধ করে ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, আহত রাসেল মিয়া যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বর্তমানে তিনি ঢাকায় সিআইডির হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, সকালে শনিরআখড়ায় সিআইডির এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।