ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে জনতার ঢল

Link Copied!

bangladesh-supportersনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ১৫ বীরকে বরণ করে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঢল নেমেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। হাজার হাজার ক্রিকেট ভক্ত সমর্থক বিমান বন্দরের বাইরের রাস্তার দু’পাশে লাইন ধরে দাঁড়িয়েছে। হাতে পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত সমর্থকরা।
আর কিছুক্ষণের মধ্যেই বিমান বন্দরে এসে পৌঁছাবেন ক্রিকেটাররা। বিশ্বকাপে সুপার পারফরম্যান্সের জন্য তাদের অভিনন্দন জানাতে ভক্ত-সমর্থকদের ঢল নামবে বলেই আশা করা হয়েছিল। অবশেষে সেটাই হয়েছে। হাজার ভক্ত-সমর্থকে পুরো বিমান বন্দর এলাকাই যেন অন্যরকম একটা রূপ পেয়েছে। দেখলে মনে হবে যেন বিশ্বকাপই জিতে ফেলেছে মাশরাফিরা।
অনেকে তো বলেই ফেলছে, ‘মাশরাফিরা হারেনি। তাদের হারানো হয়েছে। তারা বিশ্বকাপ জিতে আসছে। তাদের আমরা অভিনন্দন জানাবো।’