স্পোর্টস ডেস্ক : তীর্থের কাকের মত অপেক্ষা। বাংলাদেশ দলের ১৫ বীরকে বরণ করার জন্য হাজার হাজার সমর্থকের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে বিমান বন্দরে আগে থেকেই উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। সাথে হাজার হাজার ক্রিকেট বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অপেক্ষমান। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে উপস্থিত তারা।

