ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি বার্ষিকক্রীড়া: কামালউদ্দিন ও হাসিনা হল চ্যাম্পিয়ন

Link Copied!

ju-spoursনিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো আজ। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
ছাত্রদের মধ্যে মামুন সরদার, জিএম হাসান এবং এম মাহফুজুল হক প্রত্যেকে ১৮ পয়েন্ট পেয়ে যৌথ চ্যাম্পিয়ন এবং ১১ পয়েন্ট পেয়ে মাসুদ কায়সার রানার আপ, ছাত্রীদের মধ্যে জয়া চাকমা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং সাবরিনা রহমান ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম মানব জিএম হাসান এবং জয়া চাকমা দ্রুততম মানবী।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রতিযোগিতা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও শারীরিক শিক্ষা অফিসের পরিচালক সিফাতুল্লাহ। অনুষ্ঠানে অনুষদ ডীন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, অফিস প্রধানরাসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।