ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনসি পরীক্ষার ফলাফল প্রকাশ
দেশসেরা যশোর নার্সিং ইনস্টিটিউট

Link Copied!

nursযশোর প্রতিনিধি: বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) পরীক্ষায় যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। দেশের ৪৩টি সরকারি ইনস্টিটিউটের মধ্যে এ প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এ প্রতিষ্ঠানের বেবি আক্তার।
যশোর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্প  বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, যশোরের প্রতিষ্ঠান থেকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষায় মোট ৪৭ জন শিক্ষার্থী বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বোর্ড পরীক্ষায় অংশ নেয়। গত শুক্রবার সন্ধ্যায় নার্সিং কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ করলে শনিবার বিষয়টি জানতে পারেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে দেশের ৪৩টি সরকারি নার্সিং ইনস্টিটিউটসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে যশোর নার্সিং ইনস্টিটিউট থেকে শতভাগ পাস করেছে। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থী বেবি আক্তার শীর্ষ অবস্থানে রয়েছেন।
এ ব্যাপারে ইনস্টিটিউটের (ইনচার্জ) সেলিনা ইয়াসমিন পুষ্প  জানান, ২০১০ সালের পর এই প্রথম দেশসেরা হওয়ার গৌবর অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে পাসের হার ৯৮/৯৯ ভাগ থাকলেও এবার প্রথম শতভাগ পাস করেছে। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে এবার। নিয়মিত পাঠদানের ফলে এ ফলাফল এসেছে বলে মনে করেন তিনি।