ঢাকাWednesday , 15 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে

Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ক্ষত এখনো টাটকা। তবে সেটি সামলে ওঠার সময় খুব বেশি নেই বাংলাদেশের ক্রিকেটারদের হাতে। তিন দিন পর তাঁদের মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।