ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অগ্নি টু’তে মাহির অগ্নি রূপ

Link Copied!

Mahiবিনোদন ডেস্ক : ১৮ মার্চ থেকে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘অগ্নি টু’ ছবির শুটিং। চলবে টানা ২০ দিন। ‘অগ্নি’র ধারাবাহিকতায় এই ছবিতেও অগ্নি কন্যা হিসেবেই ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ‘অগ্নি টু’ ছবির শুটিং এ অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছান বাংলাদেশের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার নায়ক ওম।
সেখানে পৌঁছে প্রথম কয়েকদিন ফাইট প্রশিক্ষণও নেন মাহি। এর পরপরই শুরু হয় ছবির শুটিং। এতে মাহিকে আবারো অ্যাকশন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন। তাই প্রথম দফায় ছবির অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে। বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতীয় চিত্রপরিচালক হিমাংশু যৌথভাবে ‘অগ্নি টু’ ছবিটি পরিচালনা করছেন। এছাড়া জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।