ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে হাবিবের নামে প্রতারণা

Link Copied!

habibবিনোদন ডেস্ক : আসছে পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য মিউজিক ভিডিও সহ একটি সিঙ্গেল ট্রাক অনলাইনে প্রকাশ করার পরিকল্পনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক হাবিব ওয়াহিদ। এই বিষয়টিকে ইস্যু করে গানটির জন্য হাবিবের বিপরীতে অভিনয় করার কথা বলে মেয়ে মডেল প্রয়োজন জানিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে কিছু প্রতারক চক্র। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না এ কণ্ঠশিল্পী।
২১ মার্চ হাবিব তার ফেসবুকের ফ্যানপেজে একটি পোস্টের মাধ্যমে এই প্রতারণার শিকার যেন কেউ না হয় সেজন্য সবাইকে সাবধান করেছেন।
হাবিব ফেসবুকে লেখেন, আমার সাথে music video করার জন্য female actress /model সিলেক্ট করা হবে এরকম স্টেটাস দিয়ে ফেইসবুক কিছু কিছু অসাধু মানুষ ছবি সহ নিজের ইনফরমেশন জমা দিতে বলছেন তাদের কাছে। Please be careful of these kind of bad people and do not fall for their nonsense.