ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিল্লোল-নওশীনের ‘ভালোবাসার সাত রঙ’

Link Copied!

nowsinবিনোদন ডেস্ক: ১ এপ্রিল থেকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনাতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার সাত রঙ’। মোহাম্মদ কামরুল ইসলামের রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ধারাবাহিকটিতে প্রথমবারের মতো সাংবাদিক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল-নওশীন।
নাটকের কাহিনীতে দেখা যাবে, কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি সবার জীবনেই রয়েছে খণ্ড খণ্ড ভালোবাসার গল্প। এখানে দুজন মিডিয়াকর্মীর জীবনকে উপজীব্য করে সমাজের বিভিন্ন স্তরের গল্প বলা হয়েছে। নাটকটিতে হিল্লোল-নওশীন ছাড়া আরো অভিনয় করছেন আ.খ.ম. হাসান, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, উদয় খান, সোহেল খান, আব্দুর রাতিন, কাজী উজ্জ্বল প্রমুখ।
গেল বছরের শেষের দিকে নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়। আগামী ১ এপ্রিল থেকে সপ্তাহের শনি ও রোববার রাত ৯টা ৫মিনিটে মোহনা টেলিভিশনে প্রচার হবে।