ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিদের অপেক্ষায় বিমানবন্দরে ভক্তরা

Link Copied!

bangladesh-fansস্পোর্টস ডেস্ক : স্বপ্নের এক বিশ্বকাপ শেষ করে দেশে ফিরছেন টিম বাংলাদেশ। গতকাল মেলবোর্ন থেকে রওয়ানা দিয়েছেন মাশরাফি অ্যান্ড কোং। মাঝে দুবাইতে যাত্রা বিরতি। এরপর আবারও দেশের উদ্দেশ্যে বিমানে চেপে বসবে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা মাশরাফিদের।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের শিরোপা তো দুরে থাক সেমিও খেলতে পারেননি মাশরাফিরা। কিন্তু যে পারফরম্যান্স দেখিয়েছেন এই বিশ্বকাপে, তাতেই এ দেশের মানুষের হৃদয়-মন জয় করে নিয়েছেন তারা। এ কারণেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিজয়ী বীরদের বরণ করে নিতে আজ বিমানবন্দরে জনতার ঢল নামার কথা।
ক্রিকেটারদের নিয়ে মানুষের আবেগ ছাড়িয়ে গেছে সব মাত্রা। মাশরাফিদের বরণ করতে সেই বিকাল থেকেই ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিমানবন্দরে গিয়ে জড়ো হতে শুরু করে সমর্থকরা। নিরাপত্তার নানা জক্কি-ঝামেলা শেষে তবেই লাউঞ্জের বাইরের অংশে যেতে পারছে সমর্থকরা।
আমাদের রিপোর্টার সুলতান মাহমুদ বিমানবন্দর থেকে জানিয়েছেন, সন্ধ্যা ৭টা কিংবা সাড়ে ৭টা নাগাদ মাশরাফিদের বিমান বন্দরে এসে পৌঁছার কথা থাকলেও, বিকাল চারটা থেকে জড়ো হতে থাকে সমর্থকরা। সাড়ে ৫টার দিকেই কয়েক হাজার সমর্থককে দেখা গেছে জাতীয় পকাতা মাথায় বেধে, বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে, ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিমান বন্দরে জড়ো হতে। বিজয়ী বীরদের বরণ করতে যেন কোন কষ্টই তাদের কাছে কষ্ট নয়।
মেলবোর্নে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারের পর থেকেই ঝড় ওঠে বাংলাদেশে। সবারই এক কথা, ষড়যন্ত্র করে হারানো হয়েছে বাংলাদেশকে। ভারত স্রেফ ম্যাচটা লুণ্ঠন করে নিয়েছে। এরই প্রেক্ষিতে মাশরাফিদের প্রতি জনগনের সমর্থন আরও বেড়ে যায়।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর তাদেরকে বরণ করতে ফেসবুকে খোলা হয় নানান গ্রুপ, পেইজ কিংবা ইভেন্ট। টুইটারেও জানানো হয় আহ্বান। বাংলাদেশের ক্রিকেটারদের বরণ করতে বিমানবন্দরে জনতার ঢল নামানোর আহ্বান জানানোর পরই বোঝা গিয়েছিল টাইগারদের বরণে কতটা আগ্রহী হয়ে উঠবে সমর্থকরা।
উল্লেখ্য, বিশ্বকাপের উদ্দেশ্যে প্রায় দুই মাস আগে দেশ ছেড়ে যান ক্রিকেটাররা। বিশ্বকাপের বিশ্ব আসরে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে শুরু। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, শ্রীলংকার কাছে হার, স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে জয়, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারেরমত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ, মাহমুদুল্লার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সঙ্গে সমানতালে লড়াই করার পর কোয়ার্টারে ষড়যন্ত্রের কারণে হেরে বিদায় নেওয়া- সবই ছিল স্বপ্নের মত। অবশেষে সেই স্বপ্নের অভিযাত্রা শেষ করে দেশে ফিরছেন ক্রিকেটাররা।