নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের মতোই ক্লাস করতে আসে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এসেই দেখে একটি নতুন ছেলে তাদের সঙ্গে বসে আছে। কেউই তাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করলো কেউ কেউ। কিন্তু ছেলেটি কোনো সদুত্তর দিতে পারেনি। অতএব গণপিটুনি।
রোববার এমনটাই ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শ্রেণীকক্ষে। গণপিটুনির শিকার হওয়া ছেলেটির নাম অর্ণব বলে জানা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ায়।
জানা গেছে, ক্লাসের কেউ ছেলেটিকে চিনতে না পেরে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি কোনো সদুত্তর দিতে পারেনি। সে ঢাবির অন্য কোনো বিভাগেরও শিক্ষার্থী না হওয়ায় ওই বিভাগের শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. অধ্যাপক এ এম আমজাদ এসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন।

