নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় সম্পাদিত একটি গবেষণা কর্ম উপস্থাপন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করার মধ্য দিয়ে এর ফলাফল সবাই জানতে পারেন। এতে নতুন জ্ঞান এবং চিন্তার প্রসার ঘটে।
এসময় গবেষকদের অভিনন্দন এবং নতুন গবেষকদের স্বাগত জানান ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। সেমিনার পরিচালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

