ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ দিন অভিনয়কে ‘না’ নিপুণের

Link Copied!

nipunবিনোদন ডেস্ক : দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার হঠাৎ করেই ৪০ দিনের জন্যে অভিনয়কে ‘না’ বলেছেন। টানা ৪০ দিন অভিনয় থেকে দূরে থাকবেন তিনি। মূলত ধর্মীয় কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
গত ১১ মার্চ পবিত্র ওমরা হ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান নিপুণ। এসময় সঙ্গে ছিলেন তার ছোট ভাই হাসান ইমতিয়াজ। গত ১৭ মার্চ ওমরার সকল আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় ফিরেন তিনি। দেশে ফিরলেও, ৪০ দিন শেষ হওয়ার আগে অভিনয়ে ফিরছেন না তিনি। কারণ জানতে চাইলে নিপুণ  বলেন, ‘হজের কিছু নিয়ম কানুন রয়েছে। তাই ইচ্ছা করলেও এখনই অভিনয়ে ফেরা সম্ভব নয়। তাই ৪০ দিন কোন রকম শুটিং এ অংশ নিবো না।’
এদিকে চলতি মাসের শুরুতে নিপুণ অভিনীত ‘কার্তুজ’ ছবিটি মুক্তি পেয়েছে। তবে চলতি মাসে তার অভিনীত আরো দুটি ছবি মুক্তির কথা থাকলেও, শেষ মুহুর্তে এসে রাজনৈতিক অস্থিশীলতার কারণে তা বাতিল হয়ে যায়।