ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিকারুন নিছার আজিমপুর শাখায় কোটায় ভর্তির দাবি

Link Copied!

vekarunnasaনিজস্ব প্রতিবেদক: ভিকারুন নিছা নুন স্কুল অ্যান্ড কলেজে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সংরক্ষিত ১শ’ ভাগ কোটায় ভর্তির দাবি জানিয়েছেন এলোটি ফর আজিমপুর গভ. কলোনি অ্যাসোসিয়েশন এর নেতারা।
শনিবার সকালে রাজধানীর নীলক্ষেত বাবুপুরার যশোর ভবনে এলোটি ফর আজিমপুর গভ. কলোনি অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর নেতারা এ দাবি জানান।
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আমিজপুর সরকারি কলোনিতে গাড়ি ঢোকা বন্ধ করে দেয়া হবে এবং তাতেও কোনো কাজ না হলে মানববন্ধন ও প্রতিষ্ঠান ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভর্তির ক্ষেত্রে সবার শেষে কলোনির শিক্ষার্থীদের ভর্তি করা হয়। যা নিয়ে পরবর্তীতে ভর্তি বাণিজ্য হয়। বঞ্চিত হয় এই কলোনির ছেলে-মেয়েরা।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ‘পাশ্ববর্তী উদয়ন স্কুল, বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং বিডিআর স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগে নির্ধারিত কোটার শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
শুধুমাত্র প্রথম শ্রেণীতে কলোনি কোটায় ২০ শতাংশ ভর্তি করা হচ্ছে জানিয়ে অন্য ক্লাশের ক্ষেত্রেও এটা কার্যকরি করার দাবি জানান আনোয়ার হোসেন।
কলোনি অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ‘আজিমপুর ভিকারুন নিছা স্কুলের জমি, মাঠসহ সব কিছু কলোনির অথচ সঠিকভাবে ভর্তি না করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলোটি ফর আজিমপুর গভ. কলোনী অ্যাসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম, মো. আব্দুল হাই, মোতাহার হোসেন, মনিরা পারভিন, রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।