স্পোর্টস ডেস্ক : ইটের জবাবে পাটকেল। বিধ্বংসী ক্রিস গেইল সেটাই দেখাচ্ছেন আপাতত। ৩৯৩ রানের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে কয়েকটা উইকেট হারিয়ে ফেললেও গেইলের তাণ্ডবে লড়াইয়ে টিকে আছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছে যান ক্যারিবীয় ব্যটিং দানব।
হাফ সেঞ্চুরি পূরণ করার পথে ২টি বাউন্ডারি এবং ৭টি ছক্কা মারেন গেইল। অথ্যাৎ তার ২৬ বলে ৫২ রানের ইনিংসে সিঙ্গেল ছিল মাত্র ২টি।
গেইল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ জয়ের আশাও ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ৩৩ বলে ৬১ রান করার পর ১৭তম ওভারে অ্যাডাম মিলনের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন গেইল। মৃত্যু ঘটলো ক্যারিবীয়দের জয়ের স্বপ্নেরও।

