ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহরতে ‘মুসাফির’

Link Copied!

musafirবিনোদন ডেস্ক : শুক্রবার এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে মহরতের মাধ্যমে যাত্রা শুরু করলো ‘মুসাফির’। আশিকুর রহমানের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও নবাগত অভিনেত্রী মারজান জেনিফা।
শুক্রবার বিকেল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে মুসাফির ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, দেবাশীষ বিশ্বাস, আরেফিন শুভ, নবাগতা মারজান জেনিফা, টাইগার রবিসহ অনেকে।
অনুষ্ঠানে পরিচালক আশিকুর রহমান বলেন, ‘আমাদের দেশে কমেডি নির্ভর ছবি নির্মাণের হার কম। তাই ‘মুসাফির’ ছবিতে ভ্রমণ দৃশ্যের পাশাপাশি থাকছে প্রেম, কমেডি, অ্যাকশন। সব মিলিয়ে ভিন্ন ধাঁচের একাটা বিনোদনের প্যাকেজ। আশা করি দর্শকরা ছবিটি দেখে হতাশ হবেন না।’
আগামী ২৩ মার্চ এফডিসিতে ‘মুসাফির’ ছবির চিত্রধারণের কাজ শুরু হবে। এছাড়া পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে ছবির প্রথম লটের দৃশ্যধারণ করা হবে। এরপর সিলেট এবং চট্টগ্রামে যাবে ‘মুসাফির’ ইউনিট।
পারসেপচুয়াল পিকচার্স এর ব্যানারে নির্মাণাধীন ‘মুসাফির’ছবির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক আশিকুর রহজমান নিজেই। ছবিতে আরেফিন শুভ ও মারজান ছাড়াও অভিনয় করবেন টাইগার রবি, সিমুল খান, সিন্ডি রোলিং ও রেবেকা। সঙ্গীত পরিচালনা করবেন নাভেদ ও আশিকুজ্জামান অপু।