বিনোদন ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামীকাল ২১ মার্চ ২০১৫ইং শনিবার ঢাকা মহাগরীর অন্যতম শাখা আসর অর্ণব খেলাঘর আসরের সম্মেলন মানিক নগর পুকুর পাড়ে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় সম্মেলনে উদ্বোধন করবেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি সভাপতিমন্ডলীর সদস্য প্রণয় সাহা, আবদুল মতিন ভূইয়া, সহ সাধারণ সম্পাদক আবু হাসান শাহীন।
বিকাল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘ ইন্টার পার্লামেন্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাঘর কেন্দীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শমী কায়সার, শফিকুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম অপু প্রমূখ। সম্মেলনে মানিকনগর এলাকার প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হবে।

