ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি

Link Copied!

বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা নির্মাণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ট্রেড নেগোসিয়েশনে নানান বাধা মোকাবিলা করতে হয়। নন ট্রেড নেগোসিয়েশনে আরও বেশি বাধা আসে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রতিফলন এবং ভবিষ্যৎ পথ নির্দেশ: বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা নির্মাণ’ শীর্ষক আলোচনা সভা করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রপ্তাণিপণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এটা আমাদের কমিয়ে আনতে হবে।